শাহজাহান সিরাজ কলেজ শিক্ষার্থী আব্দুল আলীম হত্যার প্রতিবাদে কালিহাতীতে উত্তাল মানববন্ধন

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শাহজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এক বিশাল মানববন্ধন করেছেন। দ্রুত বিচার ও ন্যায়বিচারের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।২৮ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় কলেজ গেট সংলগ্ন মহাসড়কে শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এ সময় বক্তব্য রাখেন, কলেজের প্রিন্সিপাল মুজিবর রহমান। নিহত আলীমের মা আকলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে সন্তানের হত্যার বিচার চান। বক্তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি মানবতার নির্মম হত্যার ঘটনা। আলীমের মৃত্যু আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা দোষী নোমানের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।উল্লেখ্য, উপজেলার মহিষজোড়া গ্রাম থেকে পুলিশ নোমান (২০), পিতা গোলাম মোস্তফা, কে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ। বন্ধু আলীমকে নির্মমভাবে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকিতে গোপন করে রাখার মতো নৃশংসতার ঘটনা সমাজে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বর্তমানে নোমান আদালতের হেফাজতে রয়েছে।আয়োজকরা মানববন্ধন সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031