বাবার গাড়ির নিচে চাপা পড়ে নিজের ছেলের মৃ’ত্যু

মোঃ ইলিয়াছ খান : ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন শেখ ( ৫-৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের মত তার খেক্কর গাড়ি নিয়ে সকালে বের হন, দুপুরে খাবারের জন্য বাড়িতে ফেরার সময় গাড়ির শব্দ শুনে মাহিন বাবার কাছে ছুটে আসেন। এ সময় রাস্তার পাশে বেড়ায় ধাক্কা লেগে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে এবং বাবার গাড়ির চাকার নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যান মাহিন।স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর জানান, মুসা শেখ প্রতিদিন দুপুরে বাড়িতে ফেরার সময় ছেলের জন্য খাবার নিয়ে আসতেন। শনিবারও সে খাবার নিয়ে ফিরছিলেন। বাবার গাড়ির শব্দ শুনে মাহিন ধরে আসছিল ততক্ষণ এই দুর্ঘটনাটি ঘটে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ঔ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, এবং বলেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া দিন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031