চাঁপাইনবাবগঞ্জে আড়াই কোটি টাকার হিরোইন সহ আটক ১

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের দেবী নগরে আড়াই কোটি টাকা মূল্য ২ কেজি ৫০০ গ্রাম হিরোইন সহ ইউসুফ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে। শুক্রবার(২৫ এপ্রিল) মধ্যরাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্র্যাব ৫,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।এর আগে সকালে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হরমা গ্রামে মরা নদী ও পদ্মা নদীর মোহনায় ভুট্টা ক্ষেতের পাশ থেকে এসব হিরোইন উদ্ধার করা হয়। আটক ইউসুফ আলী রাজশাহী গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতড়াপুকুর এলাকার আব্দুল বসিরের ছেলে। র্্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই নদীর মোহনায় থাকা ভুট্টা ক্ষেতে অবস্থান নেয় রেবের একটি অভিযানের দল। পরবর্তীতে একটি মোটরসাইকেল তল্লাশি করে আরোহীর কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। অভিযানে মোটরসাইকেল ছাড়াও একটি মোবাইল ফোন ও নগদ ২৫০০ টাকা জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031