কুমিল্লা সদর উপজেলায় বিএনপি’র কর্মী সম্মেলন

ইমদাদুল ইসলাম রনি : কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আজ ২৬শে রোজ শনিবার কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিল ও সাবেক এমপি- হাজী আমিন উর রশিদ ইয়াছিন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন – কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক- রেজাউল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক- এডভোকেট আলী আক্কাস। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক- মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন -আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব- শফিউল আলম রায়হান আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক- ওমর ফারুক। এছাড়া উক্ত কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর