পাইকগাছায় সাংবাদিক পরিবারের উপর হামলা কলেজ শিক্ষার্থী সহ আ’হত-৪

পাইকগাছায় সালিশ পরবর্তী পূর্ব শত্রুতার জের ধরে পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ এর পরিবারের উপর হামলার ঘটনায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ একই পরিবারের চারজন আহত হয়েছে। আহতরা হলেন (১) কলেজ পড়ুয়া শিক্ষার্থী জান্নাতুল উম্মে ফেরদৌস (২০), এসএম জালাল উদ্দিন(৪৬), তাহমিনা বেগম (৪২) ও জালাল উদ্দিনের মাতা(৬৮)। এ ঘটনায় কলেজ শিক্ষার্থী জান্নাতুল গুরুতর আহত হয়। প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে শনিবার দুপুর ১ টার দিকে পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বান্দিকাটি গ্রামে জমি-জমা সংক্রান্ত চাচা সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম ও ভাইপো আব্দুর রাজ্জাক সরদারের সহিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক করা হয়, সালিশ শেষে জালাল উদ্দিন বাড়ি ফেরার পথে আব্দুর রাজ্জাক সরদারের সাথে কথাবার্তার একপর্যায়ে তর্ক বিতর্ক হয়।এ সময় আব্দুর রাজ্জাক জালাল উদ্দিনকে ইঙ্গিত করে অকথ্যভাষায় গালিগালাজ করে। জালাল উদ্দিন রাজ্জাকের কথার প্রতিবাদ করলে তার উপর আব্দুর রাজ্জাকের জামাতা আরিফুল ইসলাম ও মেয়ে জুলি এবং রাজ্জাকের স্ত্রী ফিরোজা বেগম অতর্কিতভাবে হামলা করে। এসময়ে জালাল উদ্দিনের চিৎকারে মেয়ে জান্নাতুল ফেরদৌস ও মাতা তাহমিনা বেগম বাড়ি থেকে বেরিয়ে আসলে তাদের উপরেও হামলা করে। জান্নাতুলের মাথায় আঘাত করলে সে মারাত্মক ভাবে জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার সালিশে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের মধ্যে মোস্তফা মোড়ল জানান, আমরা স্থানীয় লোকজন মিলে সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম ও আব্দুর রাজ্জাক সরদারের জমি-জমা সংক্রান্ত বিষয়টি মীমাংসার জন্য বসি, মীমাংসার একপর্যায়ে আব্দুর রাজ্জাক সরদার এসএম জালাল উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। জালাল উদ্দিন প্রতিবাদ করলে আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজন জালালের পরিবারের উপর হামলা করলে জালালের মেয়ে জখম প্রাপ্ত হয় এবং অন্যান্যরা তাদের এলোপাতাড়ি মারপিটে মারাত্মক আঘাত প্রাপ্ত ও ফোলা জখম হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মারপিটের ঘটনায় একই পরিবারের নারী-পুরুষসহ চারজন ভর্তি হয়েছে। চার জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে জান্নাতুলের মাথায় গুরুতর আঘাত করায় ৪টা সেলাই দেওয়া হয়েছে। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, বিষয়টি শুনেছি তবে এখনো পর্যন্ত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031