হরিণাকুণ্ডুতে ব্রি ধান ১০১ পরিদর্শন

এম. টুকু মাহমুদ : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ভেলিডেশন ট্রায়াল (বোরো ধান-১০১) প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সম্পুর্ণ করা হয়েছে। হরিণাকুণ্ডু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রাম ব্লকের প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ ঘোষ।
তিনি কৃষকদের নিয়ে প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, এসএপিপিও মনিশংকর বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা,সহ আরো স্থানীয় কৃষক বৃন্দ। এসময় ভেলিডেশন ট্রায়াল (বোরো ধান) ব্রি-ধান ১০১ প্রদর্শনীর জাতের ২ একর জমির ধান প্রদর্শন করা হয়। ব্রি-ধান চাষী কৃষক মোঃ রাব্বুল হোসেন জানান, উপজেলা কৃষি অফিসের তত্তাবধানে আমি ব্যাপক আশাবাদী। তাছাড়াও প্রতি হোক্টরে ৮.৫ টন হারে ধানের ফলন হবে বলেও জানান ঐ কৃষক। কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ ঘোষ শনিবার ২৬ এপ্রিল সাংবাদিকদের জানান, উপজেলা কৃষি অফিস নিয়মিত কৃষকদের নানা ধরনের সহযোগিতা সহ ফসলের প্রদর্শনীতে মাঠ পরিদর্শন করে থাকেন। কৃষকেরা এই ধান চাষে ব্যপক ফলন পাবে বলেও আশা করছি। এই বছর ১০১ এবং ১০২ প্রদর্শনী দেওয়া আছে।আগামীতে এই ধান চাষে যাতে ব্যাপক জনপ্রিয়তা পাই সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031