চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি মশিউর সাধারণ সম্পাদক জেম

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জ জেলার জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা মন্ডলীর অনুমতিক্রমে ও পরামর্শদের সমন্বয়ে এবং সদস্যের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জেম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, অর্থ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি মোঃ মতিউর রহমান বলেন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন (CBDF)(২৬ এপ্রিল) ২০২৫ কেন্দ্রীয় কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের সম্মানিত পরামর্শক এবং উপদেষ্টা মন্ডলী কে আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ২০২২সালে অল্প সংখ্যক সেচ্ছাসেবী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি।এখন পর্যন্ত আমরা দেশব্যাপী ৬ হাজার ১২৫ ব্যাগ রক্ত দান করেছি। সংগঠনটি নিরলস আর নিরসার্থভাবে কাজ করে আসছে। এখন আমাদের কার্যক্রমের সাথে বিভিন্ন কারণে অকারণে জরিত নেই। তাদের প্রতিও আমি সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইরে উত্তম প্রতিদান দান করুন, আমিন। তিনি আরো বলেন, দানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক মোকাবেলা, রমজানে এতিমদের সাথে ইফতারের আয়োজন, ত্রাণসামগ্রী বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করি। কমিটির নবনির্বাচিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রকাশ করছি। আগামী এক বছর চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হাতে হাতে রেখে ও কাঁধে কাঁধ মিলিয়ে নীরলসভাবে স্বেচ্ছাসেবী কাজ করতে পারি। এ ছাড়া নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031