শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা : সৈয়দা রিজওয়ানা হাসান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

এসএফ টিভি ডেস্ক: শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, এটি সত্য, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতার প্রতীক বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সির তৃতীয় সমাবর্তনে সমাবর্তন বক্তৃতায় তিনি বলেন, “শিক্ষা যেন উপার্জনের উপায়ে সীমাবদ্ধ না থাকে; বরং তা দিয়ে সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
তিনি শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জলাশয় ও বনভূমি রক্ষা এবং দূষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। নারী ও পরিবেশ রক্ষার সংগ্রামকে পরিপূরক আখ্যা দিয়ে বলেন, “জলবায়ু সংকটে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, অথচ তাদের দায় সবচেয়ে কম।”
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031