আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সকলে একসঙ্গে কাজ করতে চাই : স্বাধীন

জুলাই বিপ্লবের সময় স্বৈচারের বিরুদ্ধে আমরা যেমন ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে বাংলাদেশের মানুষের আস্থা ও আকাঙ্খাকে বাস্তবায়নে একত্রিত হয়েছিলাম এখনো ফ্যাসিবাদের প্রশ্নে রামপুরা-বাড্ডা-ভাটারার ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠনগুলো একসঙ্গে কাজ করতে চাই। এই দেশ আমার আপনার আমাদের।

রাজধানীতে এক বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে একথা বলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক মতিউর রহমান স্বাধীন।

তিনি আরও বলেন, “অন্তর্রবর্তীকালীন সরকারের কাছে আহবান জানাতে চাই অনতিবিলম্বে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন সমূহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।”
পিলখানা হত্যা, শাপলা চত্তরে বর্বরোচিত আলেম হত্যা, ২৪ এর জুলাই গনহত্যাসহ সকল অপকর্মের বিচারকার্য সম্পাদন করতে হবে। স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

শহীদ জিল্লু শেখ, রায়হান, ফাহাদের রক্তে রঞ্জিত বাড্ডাতে সন্ত্রাসীদের আর কোনো সুযোগ দেয়া হবেনা। ”

রামপুরা-বাড্ডা-ভাটারার সাধারণ ছাত্র-জনতা ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে আফতাবনগর গেইটে গিয়ে শেষ হয়।

এ কর্মসূচিতে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক মোসাদ্দেক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031