মোঃ রেজাউল ইসলাম শাফি : কুলাউড়ায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৫ এপ্রিল (শুক্রবার) বিকেলে কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান ও পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে ব্রাহ্মণবাজার থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ভুকশিমইল রসুলগঞ্জ বাজার পর্যন্ত শোভাযাত্রাটি সমাপ্ত হয় ।
পরে ভুকশিমইল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা: তারু খান, বিএনপি নেতা ইউপি সদস্য সায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজিল হাসান খান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, জেলা ছাত্রদলের সদস্য সালমান হোসাইন, কলেজ ছাত্রদল নেতা শেখ বদরুল হোসেন রানা প্রমুখ।
আতাউর রহমান আতা বলেন- গত ১৭বছর আমরা প্রবাস থেকে বাড়িতে ঠিকমতো আসতে পারি নাই, ঈদে বাড়িতে আসতে পারি নাই, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা জাতীয়তাবাদী দলের কোন নেতাকর্মীকে শান্তিতে থাকতে দেয়নি।
তিনি আরো বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চৌকুস বুদ্ধিমত্ত্বা ও বিস্ময়কর নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনাকে বিতাড়িত করার কারণে আমরা দেশে আসতে পেরেছি। বাড়িতে ঈদ করতে পারবো। এসময় তিনি দলের জন্য তার ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন