আলমডাঙ্গায় তিনটি বিরল দেশীয় টিয়া উদ্ধার ইউএনওর উপস্থিতিতে অবমুক্ত

২৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা, আলমডাঙ্গার সদস্যরা অভিযান চালিয়ে দুটি দেশীয় প্রজাতির সবুজ টিয়া (Rose-ringed Parakeet) এবং একটি মদনা টিয়া (Red-breasted Parakeet) উদ্ধার করেন। পাখিগুলো কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই উদ্ধার করা হয় এবং বিক্রেতাকে ভবিষ্যতে দেশীয় প্রজাতির পাখি ক্রয়-বিক্রয় না করার ওয়াদা নেওয়া হয়। আজ সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মেহেদী ইসলাম এর উপস্থিতিতে তিনটি পাখিকে অবমুক্ত করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি এম সাঈদ হিরন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, দপ্তর সম্পাদক আল রাব্বি, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিন্স এবং সদস্য শাওন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মেহেদী ইসলাম পাখি ব্যবসা ও পরিবহনের বিষয়ে হুশিয়ারি দিয়ে বলেন, “দেশীয় প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণে উপজেলা প্রশাসন সদা সতর্ক রয়েছে। কেউ যেন আইন লঙ্ঘন না করে। উদ্ধারকৃত তিনটি পাখি যখন ইউএনওর হাত থেকে মুক্তি পেয়ে ডানা মেলে উড়ে যায় আকাশে, তখন উপস্থিত সকলের চোখে-মুখে ছিল আনন্দ ও তৃপ্তির ছাপ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031