
এম.টুকু মাহমুদ : ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে শের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে এক হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শের আলী ফাউন্ডেশনের সভাপতি শের আলীর সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান টুটুল মাস্টারের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. তারিক-উজ-জামান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদ হাসান, নির্বাহী পরিচালক, শের আলী ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানদিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলি রানী, ঝিনাইদহ রিপোটার্স ইউনিটের সভাপতি এম এ কবির। খোঁজ নিয়ে জানা গেছে, শের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছবের ন্যায় উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের প্রত্যেক গ্রাম থেকে বাচাই কৃত অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ পিয়াজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।










