বান্দরবানের আজিজনগরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

মোঃ জোবাইর : পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এবং তারেক রহমানের নির্দেশনায় বান্দরবান জেলা বিএনপির তত্ত্বাবধানে আজিজনগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজনগর সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজিজনগর সাংগঠনিক উপজেলা যুবদলের আহ্বায়ক বশির উল আলম রবিন। বশির উল আলম রবিন বলেন, দীর্ঘ ১৭ বছর জেল-জুলুমের শিকার হওয়ার পর এবারই প্রথম উন্মুক্তভাবে বিএনপির পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। পাশাপাশি, বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার ও ঈদ উপহার বিতরণে অক্লান্ত পরিশ্রম করেন মোখলেছুর রহমান বিপ্লব, আবুল কালাম সওদাগর, হোসেন মোহাম্মদ ফরহাদ, জসীমউদ্দীন, আব্দুল শুক্কুর ও রিয়াদ। শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031