জামালগঞ্জে সুপার সিক্সটির ঈদ উপহার বিতরণ

মো. শাহীন আলম : জামালগঞ্জে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি। মঙ্গলবার (২৬ মার্চ ) দুপুরে সংগঠনটির স্থায়ী কার্যালয়ে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, ময়দা, সয়াবিন তেল, পিঁয়াজ, রসুন, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। সুপার সিক্সটির সভাপতি আরিফ আল মাহফুজ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বারব এবং বহিঃবিশ্ব কমিটির টিমলিডার নাজিমুদ্দিন সহ বহিঃবিশ্ব কমিটির সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপার সিক্সটির প্রধান সমন্বয়ক তাহের আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সাচনা বাজার ইউনিয়ন টিমলিডার রাহাদ আলম হৃদয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবতাহিনূর খান উদয় এবং জামালগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউপির টিমলিডার বায়োজিদ আহমেদ মারুফ, জামালগঞ্জ উত্তর ইউপির টিমলিডার মোহাম্মদ লিমন, বেহেলী ইউপির ভারপ্রাপ্ত টিমলিডার আবু ইউসুফ নাঈম, ভীমখালি ইউপির টিমলিডার খোকন মিয়া, ফেনারবাঁক ইউপির ভারপ্রাপ্ত টিমলিডার আসমাউ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আলম এবং প্রচার সম্পাদক সাদিকূর রহমান স্বাধীন খান। সংগঠনের সাংগঠনিক দায়িত্বে থাকা নেতারা সভাপতি, সাধারণ সম্পাদক ও বহিঃবিশ্ব কমিটির টিমলিডারসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মহতী উদ্যোগে অংশ নিতে পেরে গর্ববোধ করেন। সভাপতি আরিফ আল মাহফুজ জানান, ভবিষ্যতে আরও সুন্দর ও সুষম বণ্টনের মাধ্যমে নতুন রূপে সবার মাঝে উপস্থিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031