চুয়াডাঙ্গা, ২৬ মার্চ ২০২৫: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আজ সকাল ১০:৩০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এছাড়া অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা সহকমান্ডার জনাব আবেছ উদ্দিন, বীর প্রতীক জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) জনাব শারমিন আক্তারসহ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিজানুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ ড. মুন্সি আবু সাঈফ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।