ভোলাহাটে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় যুবদলের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার (২৬মার্চ) সকাল ৬ টায় ভোলাহাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে সকল শহীদের প্রতি আত্মার মাগফিরাত কামনা ও শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দুই বারের সফল চেয়ারম্যান প্রভাষক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম (আনোয়ার) বিএনপি নেতা আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাবেক ছাত্র দলের সাধারণত সম্পাদক ও ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ, আরও উপস্থিত ছিলেন ৩ নং দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন ঠিকাদার,সনি আকরাম ডন যুগ্ম আহ্বায়ক সেচ্ছাসেবক দল, বিএনপি নেতা মুনসুর আলী ও ৩ নং দলদলী ইউনিয়ন পরিষদের সফল মেম্বার মোঃ আঃ রহমান জুয়েল সহ ছাত্রদল,যুবদলের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা,মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ রণাঙ্গনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031