চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতির বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ হ’ত্যা মামলা প্রত্যাহারের দাবি

মোঃ মুনাইম হোসেন : চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলামের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে জীবননগর বাসস্ট্যান্ডে জীবননগর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন বলেন, গত ১৭ মার্চ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বিল্পব হোসেন ওয়াজের মৃত্যুকে কেন্দ্র করে থানার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতির নামে মামলা হয়েছে। তবে বিল্পবের মৃত্যু সড়ক দুর্ঘটনা না হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। আমরা জেলা ছাত্রদলের সহসভাপতির নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মোকছেদুর রহমান রিমন আরও বলেন, আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক। তদন্তে যদি কেউ দোষী হয় আমরা তার ফাঁসি দাবি করছি। তবে কাউকে যেন হয়রানি না করা হয় এই দাবি জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইমরান হোসেন ফরহাদ, সীমান্ত ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শামিম হোসেন, জীবননগর পৌর ছাত্রদল নেতা আল মাস্ আনান প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031