ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের সাথে প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক (লিপু)-এর ইফতার ও দোয়া মাহফিল

সৌদি আরব প্রবাসী বিশিষ্ট উদ্যোক্তা এবং ব্যাবসায়ী , আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সোদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হক লিপু আজ দীর্ঘদিন পর স্বপরিবারে দেশে ফিরেছেন , তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অন্যতম দূর্দিনের সংযোগী এবং স্থানীয় এবং কেন্দ্রীয় বিএনপি ছাত্রদল যুবদলের সাথে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই তার দেশে ফেরা উপলক্ষে ঢাকা কলের এবং বাংলা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ের পাশে নয়া পল্টন হোটেল মিড নাইট সান এ ,এক ইফতার এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদে সাংগঠনিক সম্পাদক এবং ভারপ্রাপ্ তচেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন মোঃ আমানুল্লাহ আমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সোহেল সরকার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক দীপ্ত মিত্র, ফিরোজ আলম, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ, সাবেক সহ সাধারণ সম্পাদক বিপ্লব পাটোয়ার, আবু বকর সিদ্দিক জুয়েল, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ জিয়াউর রহমান খন্দকার, মোঃ শরিফুল ইসলাম, আবু নাইম,
বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিব বিন আবদুস সাত্তার, মেহেদী হাসান,রিয়াজুল ইসলাম,সিদ্দিকুর রহমান,আহবায়ক সদস্য, ফয়সাল, মোরসালিন, সহ আরো অনেক নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন। এই দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করা হয়।

ইফতার মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতারা ভোটের অধিকার পুনরুদ্ধার ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031