ভিক্টর বিশ্বাস চিতা : মানবসমাজে একজন মানুষ যদি তার সততা, সদিচ্ছা ও সাহসিকতার যথাযথ ব্যবহার এবং প্রয়োগ করে সমাজ, দেশ ও জাতিকে কিছু উপহার দিতে চান তবে তা অনায়াসেই করতে পারেন।কুষ্টিয়া জেলা খোকসা উপজেলা যুবদল নেতা ও ব্যাবসায়িক তার এক উজ্জ্বল ও অনন্য দৃষ্টান্ত। ছাত্র অবস্থা থেকেই তিনি মানুষের জন্য বড় পরিসরে কাজ করার স্বপ্ন লালন করতেন। স্বপ্নবাজ সেই তরুনের যৌবনের প্রথম প্রেম ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। একজন সৎ, সাধারণ গর্বিত পিতার সন্তান পিতার প্রদর্শিত আদর্শ ও শিক্ষা-দীক্ষায় দীক্ষিত এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে রাজনীতির পাশাপাশি প্রথমে নিজেকে একজন সৎ ও সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেন। তার রাজনীতি কেবলই জনমানুষের জন্য তাই তিনি রাজনীতিকে পেশা হিসেবে নয় বরং ভালবাসার জায়গা থেকেই দেখেছেন। কিন্তু মেধা পরিশ্রম, নেতৃত্ব কৌশল ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে তিনি দক্ষ সংগঠক হয়ে উঠেন। তিনি ছিলেন স্বপ্নবাজ পুরুষ, তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখতেন না, বরং তার স্বপ্নই তাকে ঘুমাতে দিত না। মানুষের জন্য বৃহৎ পরিসরে কাজ করার স্বপ্ন বুনেছিলেন সেই ছাত্রদলের রাজনীতি করার সময় থেকেই। কিন্তু তিনি রাজনীতিকে পেশা হিসেবে নেননি, বরং রাজনীতিকে কিছু দেবার জন্যই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান।