
মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আইকনিক ইয়ুথ অর্গানাইজেশনের পক্ষ থেকে ইফতার বিতরন করা হয়েছে।মঙ্গলবার (২৫মার্চ) উপজেলা সদর, গোহালবাড়ি এবং জামবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, রিক্সা ও ভ্যানচালক এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, সুজন -সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, আইকনিক ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার পারভেজ আদিত,সাংগঠনিক সম্পাদক মোঃ হেদায়েতুল্লাহ, সহ কোষাধ্যক্ষ মোঃ জুনায়েদ আহমেদ, প্রচার সম্পাদক মোঃ মাহফুজ আলম, সদস্য মোঃ হাবিবুল্লাহ, আশিক, সোহান, রিংকু সহ প্রমুখ। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কমনায় মোনাজাত করা হয়।
ভিউ: ১৭৯










