ময়মনসিংহে গণহ’ত্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ : মঙ্গলবার (২৫ মার্চ,২০২৫) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন, ময়মনসিংহে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ মফিদুল ইসলাম, জেলা প্রশাসক, ময়মনসিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক পুলিশ সুপার, ময়মনসিংহ কাজী আখতার উল আলম। এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031