বিএনপির মনোনয়ন পেলেই নির্বাচনে অংশ নেবেন বেনজীর আহমেদ টিটো

শুভ্র মজুমদার : ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো সাফ জানিয়ে দিয়েছেন যে, বিএনপি তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নেবেন, অন্যথায় নির্বাচনে যাবেন না। দলীয় সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত নির্দেশনা। সোমবার সন্ধ্যায় কালিহাতী পৌর বিএনপির উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে (পৌরসভা সংলগ্ন) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেনজীর আহমেদ টিটো বলেন, আমি দলের আদর্শ ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপি আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে অংশ নেব। মনোনয়ন না দিলে আমি নির্বাচনে যাব না। কারণ দলীয় সিদ্ধান্তই আমাদের জন্য চূড়ান্ত নির্দেশনা। কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের সঞ্চালনায় আয়োজিত এই ইফতার মাহফিলে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান বালা ও আব্দুল বারেক, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা প্রমুখ। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031