হ্নীলা ইউপিস্থ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক-১

টেকনাফে হ্নীলা পুলিশে অভিযানে  মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি নির আহম্মদ প্রঃ মনির আহমদ(৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪মার্চ) রাতে উপজেলার হ্নীলা ইউপিস্থ পশ্চিম সিকদার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে নির আহম্মদ প্রঃ মনির আহমদ। এবিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন,সোমবার(২৪মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা ইউপিস্থ পশ্চিম সিকদার পাড়ায় অভিযান চালায়।এসময় মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি নির আহম্মদ প্রঃমনির আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিআর৭৫/২১এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন। তিনি আরও বলেন,গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031