উন্নতি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড” এর উদ্যোগে গরু/মহিষের ক্ষুরারোগের ফ্রি ভ্যাকসিন

আজাদ হোসেন আওলাদ মিয়া : নীলফামারীর কিশোরগঞ্জে গাড়াগ্রাম ইউনিয়নের “উন্নতি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড” এর উদ্যোগে গরু/মহিষের “ক্ষুরারোগের ফ্রি ভ্যাকসিন ক্যাম্প-২০২৫” অনুষ্ঠিত হয়। গাড়াগ্রাম বাবুর বাজারে ২৩ মার্চ সকাল ১০ ঘটিকায় “ভ্যাকসিন নিবেন দেশী- সুরক্ষা পাবেন বেশি” এই স্লোগানকে সামনে রেখে এবং গরু/মহিষকে সুস্থ-সবল রাখতে বাড়ি বাড়ি গিয়ে ফ্রিতে ভ্যাকসিন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন “উন্নতি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড” এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক – রিপন মোহন্ত। কোষাধ্যক্ষ- দেবাশীষ কুমার। প্রচার সম্পাদক- স্বপন রায়, ভোলানাথ রায় ও সুজন কুমার। গবাদিপশুর প্রশিক্ষিত পল্লী চিকিৎসক মোনারুল ইসলাম। পল্লী চিকিৎসক মোনারুল ইসলামের মাধ্যমে সর্বমোট ১৫৩ টি গরুকে ফ্রিতে ক্ষুরারোগের ভ্যাকসিন প্রদান করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031