হিজলা উপজেলায় বি এন পির উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মোঃ জাহিদ হোসেন : বরিশালের হিজলা উপজেলায় জাতীয়তাবাদী দল বি এন পির উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ২৩/৩/২৫ইং রবিবার বিকাল ৪ টার সময় উপজেলা সরকারী সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। সুন্দর সুশৃঙ্গল পরিবেশে প্রায় ৪ হাজার বি এন পির নেতা কর্মী সমর্থক ও সাধারন মানুষ নিয়ে এ ইফতার মাহফিল করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিজলা মেহেন্দীগঞ্জের সাবেক এম পি মেজবাহ উদ্দিন ফরহাদ। এছাড়াও উপস্তিত ছিলেন বরিশাল উত্তর জেলা বি এন পির আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন.স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আসাদুজ্জামান খান সজল,যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক জহির রায়হান, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি মেজবাহ উদ্দিন ফরহাদ তার বক্তব্য শেষে জাতীয় স্থায়ী সদস্য বেগম সেলিমা রহমান মোবাইল ফোনে উপস্তিত নেতাকর্মীদের ইফতার পূর্বে কুশলবিনিময় করেন।এছাড়াও তিনি সকল নেতাকর্মীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031