জীবননগরে দিনে-দুপুরে নগদ কর্মীর থেকে ২ লাখ টাকা ছিনতাই

মোঃ মুনাইম হোসেন : চুয়াডাঙ্গার জীবননগরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ কর্মীর নিকট হতে ২ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর-কয়া সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।আহত নগদের কর্মী রাব্বি হোসেন জেলার আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জের হাবিল উদ্দিনের ছেলে। রাব্বি হোসেন বলেন, প্রতিদিনের মতো নগদের ডিপো থেকে মোটরসাইকেলে বেনীপুর থেকে কয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় সড়কের মাঝামাঝি এসে পৌঁছালে অপরদিক থেকে তিনজন হেঁটে আসা ব্যক্তি আমার মোটরসাইকেলের সামনে এসে গতিরোধ করেন। এ সময় আমার কাছে টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু আমি টাকার ব্যাগ না দেওয়ায় ছিনতাইকারীরা দেশীয় হাসুয়া দিয়ে আমাকে কোপ মারার চেষ্টা করে এবং ব্যাগটি কেটে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমি চিৎকার করলে স্থানীয়রা উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবরটি শোনা মাত্র জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাব্বিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও নগদ কর্তৃপক্ষ থানায় আসে এবং বিষয়টি নিয়ে আলোচনা করেছে। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ টেলর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031