ভোলাহাটে জামবাড়ীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের ইফতার মাহফিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের ৪ও ৫ ওয়ার্ডের উদ্যোগে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড সভাপতি জনাব মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গণ মানুষের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জনাব ডাঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট শাখার নায়েবে আমীর ভোলাহাট উপজেলা পরিষদের দুই বারের সফল সাবেক ভাইস চেয়ারম্যান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদে প্রার্থী বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ লোকমান আলী,উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য জনাব মাওঃ মোঃ আঃ বাশির।অত্র ইউনিয়নের আমীর জনাব হাফেজ মোঃ মাহবুব আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031