রমজানে পর্যটক সংকটে কুয়াকাটা, ঈদের বাজারে আশার আলো

মোঃ তরিকুল ইসলাম : সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে রমজানের শুরুতে পর্যটকদের দেখা মেলেনি বললেই চলে। তবে আজ শুক্রবার (২০ রমজান) হাতে গোনা কিছু পর্যটকের আনাগোনা লক্ষ্য করা গেছে। যদিও এখনো সৈকতে তেমন ভিড় নেই, তবুও আগের তুলনায় কিছুটা পরিবর্তন হয়েছে। ক্যামেরাম্যান মোহাম্মদ আসছিফ জানান, পর্যটক সংকটের কারণে ছবি তোলার কাজেও মন্দাভাব চলছে। আগে যেখানে দৈনিক দুই-তিন হাজার টাকা আয় হতো, এখন সেখানে মাত্র ২০০ টাকা আয় হয়েছে, যা ন্যূনতম খরচও মেটাতে পারছে না। সাধারণত শুক্রবারে ২০০০ টাকার মতো ইনকাম হলেও, পর্যটক না থাকায় আয়ের গ্রাফ নেমে গেছে। এদিকে, সৈকতের আশপাশের ফুটপাতের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পর্যটক না থাকায় বেচাকেনাও হচ্ছে না বললেই চলে। টং দোকান ও ডাব বিক্রেতা মো. মাহিদ ইসলাম বলেন, “ব্যবসা এখনো মন্দা, তবে আজ কিছু পর্যটকের আনাগোনা থাকায় কিছুটা বিক্রি হয়েছে। সামনে পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছি। ঈদের পর পর্যটকদের ব্যাপক ভিড় থাকবে, সেটাই প্রত্যাশা। অন্যদিকে, দীর্ঘদিন মন্দাভাবের পর ঈদের বাজার কিছুটা চাঙা হতে শুরু করেছে। ২০ রমজান থেকে বেচাকেনা কিছুটা বাড়লেও, ব্যবসায়ীরা আশাবাদী ২৫ রমজানের পর বাজার সরগরম হয়ে উঠবে। কাপড়, কসমেটিক্স, সেমাই, নুডুলসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ীরাও ঈদের বাজার নিয়ে আশাবাদী। ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন, রমজানের শেষের দিকে এবং ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ঢল নামবে, যা ব্যবসার প্রাণ ফেরাবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031