গাজায় ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও ভারতে মুসলমানদের ওপর সহিংসতার প্রতিবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর আলমডাঙ্গা উপজেলা মডেল জামে মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইসলামিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। বিক্ষোভ মিছিলটি মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আলিফ উদ্দিন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “গাজায় নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরছে, অথচ বিশ্ব নিরব! আমরা এই বর্বর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানাই।”

বক্তারা আরও বলেন, “মুসলমানরা আজ সারা বিশ্বে নিপীড়িত। ভারতেও আমাদের ভাইদের ওপর হামলা চালানো হচ্ছে। আমরা এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই। ইসলামের নামে সন্ত্রাস নয়, বরং শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নির্যাতিত মুসলমানদের জন্য বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।” বিক্ষোভে বক্তারা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেন, “বিশ্বব্যাপী মুসলমানদের ওপর নিপীড়ন চলতে থাকলে প্রতিবাদ আরও তীব্র হবে।” ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী বলেন, “আমরা নিরব থাকব না! আমাদের প্রতিবাদ চলবে। মুসলমানদের রক্ত বৃথা যেতে পারে না। মানবতার বিরুদ্ধে এই অপরাধের বিচার চাই!”

বিক্ষোভ শেষে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি সিরাজুল ইসলাম।বক্তারা জাতিসংঘকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান এবং ভারতে নির্বিচারে মুসলিম হত্যা বন্ধের দাবি জানান। এছাড়া, ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে ফিলিস্তিনের অসহায় মুসলিমদের জন্য সর্বোচ্চ সহায়তার হাত বাড়ানোর অনুরোধ করেন তারা।


বিক্ষোভে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী সহ-সভাপতি ডাঃ ওয়ালিদ হোসেন জোয়ার্দার,সেক্রেটারি মোঃ আমিনুল হক,সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন,সদস্য মীর শফিকুল ইসলাম,আলমডাঙ্গা কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলী,খেলাফত মজলিস, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিছুর রহমান,আলমডাঙ্গা আনন্দধাম মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক ,বক্তারা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বড় কর্মসূচি ঘোষণা করার ইঙ্গিত দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031