নওগাঁয় জাল টাকাসহ মিনহাজুল ইসলাম নামে এক যুবক আটক

উজ্জ্বল কুমার সরকার : নওগাঁর আত্রাইয়ে জাল টাকাসহ মিনহাজুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মিনহাজুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইউনুস আলী জানান, গত মঙ্গলবার আত্রাই উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় একটি ফলের দোকানে আপেল ক্রয় করে একটি এক হাজার টাকার নোট বের করে দেয় মিনহাজুল। এসময় দোকানাদার টাকা হাতে নিয়ে জাল টাকা বলে স্থানীয় লোকজনকে জানায়। পরে লোকজন আসলে মিনহাজুলের শরীর তল্লাশি করে আরও একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে জাল টাকার নোটসহ আটক করে থানায় আনে। এ ঘটনায় মিনহাজুলের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031