ঢাকুরিয়ায় বিএনপির বিশেষ দোয়া ও ইফতার মাহফিল

আব্দুল্লাহ আল মামুন : দেশব্যাপী উপজেলা ও পৌরসভা পর্যায়ের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মণিরামপুরের ঢাকুরিয়ায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল করেছে ৪নং ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আজ ২০শে মার্চ (বৃহস্পতিবার) ঢাকুরিয়া ইউনিয়ন এর ব্রাম্মণডাংগা ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাদ আসর থেকে ব্রাহ্মণডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকুরিয়া বিএনপি ও ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির নবগঠিত সাধারণ সম্পাদক আবু জাফর ছিদ্দিকীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম মিজানুর রহমান। হুমায়ূন কবির মিন্টুর সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর ছিদ্দিকী ,যুগ্ন সম্পাদক আলহাজ্ব ইসরাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর ছিদ্দিক, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলীম হোসেন বিএনপি নেতা আজিজুর রহামান সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ। বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় ব্রাহ্মডাংগা ৯নং ওয়ার্ড বিএনপির এ আয়োজন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031