ভোলাহাটের গোহালবাড়ী ইউনিয়নে ২৬৫০ জন পেলেন ১০ কেজি করে চাল

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল ঈদ-উল ফিতরের উপহার হিসেবে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০মার্চ)সকালে নিজস্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মোহাঃ ইয়াসিন আলী শাহ্। যে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, ইউপি সদস্য মোঃনুরুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় মোট ২ হাজার ৬শ’ ৫০ জনকে ১০ কেজি করে বিনামূল্যে চাল দেয়া হয়। সুষ্ঠু ভাবে চাল বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031