নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রনি রজব : পবিত্র মহে রমজান উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেল ৫ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আমির গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক শহর সভাপতি শফিক এনায়েতুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে গোলাম রাব্বানী বলেন, আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই,যেখানে কোন অন্যায় বা অবিচার থাকবে না। এ লক্ষ্য অর্জনের জন্য যুব সমাজকে আহবান জানাই, আপনারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন।একমাত্র ইসলামই একটি সুন্দর ও কল্যানময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম। বিশেষ অতিথি বক্তব্যে শফিক এনায়েতুল্লাহ বলেন, আমি ছাত্র ভাইদের প্রতি অনুরোধ জানাই, আপনারা আল্লাহর পথে নিজের যৌবনকে ব্যয় করুন।রমজান মাসে আপনারা যে ভাবে সংযম ও ইবাদতে মগ্ন থাকেন,সেই একই নিষ্ঠা আদর্শ বজায় রেখে বাকি মাসগুলোও অতিবাহিত করুন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিব, হিউম্যান রিসোর্স সম্পাদক আসমাউল ইসলাম, সবেক কলেজ শাখা সভাপতি আব্দল হাদি এবং নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031