দুর্গাপুরে যুবকের ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার

মোরশেদ আলম : নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতি গ্রামে গলায় ফাঁস দিয়ে অসিত ভাদুরি (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৮ মার্চ রাতে অসিত ভাদুরি রাতের খাবার খেয়ে কীর্তন দেখতে বের হন। পরে রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে তার বাবা অজিত ভাদুরি তাকে বাসায় ফিরতে দেখেন। এরপর তিনি ঘুমাতে যান। আজ (১৯ মার্চ) সকাল আনুমানিক ৬ টার দিকে অসিতের মা ডলি রানী ভাদুরি ঘরের বাইরে বের হয়ে দেখেন, অসিত বেল গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। তখন তিনি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন এবং দ্রুত তাকে নিচে নামান। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নেওয়ার প্রস্তুতি নিলে এর মধ্যেই তিনি মারা যান। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031