কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াত ইসলামী কালিদাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের উদ্যোগে পারকুলা জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মোঃ শফিউল আলম বকুল, সেক্রেটারি মোঃ মামুন রেজা, উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ, কালিদাসপুর ইউনিয়ন শাখার আমীর মোঃ আসাদুল হক এবং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ডের সভাপতি হাফেজ মোঃ মোমিনুল হক এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ সুরুজ মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমরা যেন রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করে বাকি জীবন সমাজ ও রাষ্ট্র পরিচালিত করতে পারি।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031