আসুন শালের ঝরা পাতায় ভাসি!

সাকিব আহসান : ষড় ঋতুর এই বাংলাদেশে প্রকৃতি একেক ঋতুতে যেমন একেকরূপ ধারণ করে অপরূপ এক সৌন্দর্য বহন করে, ঠিক তেমনি ঋতু বদলের সাথে সাথে এর প্রকৃতিগত সৌন্দর্যও বৃদ্ধি পেতে থাকে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর ধার ঘেষে গড়ে উঠেছে শালবন। টাঙ্গন নদীর ব্রিজে দাড়িয়ে তাকালে অজস্র শালগাছের দেখা মিলবে যেন জায়গাটি অপরূপ লীলাভূমিতে পরিণত হয়েছে। বাগানের মধ্যে প্রবেশ করলে সর্বাগ্রে চোখে পড়ার মতো একটি দৃশ্য হলো ‘উইয়ের ঢিবি’। এঁটেল-দোআঁশ মাটির এই বাগনে অজস্র উই পোকা মাটি ঠেলে বিশালাকৃতির নিজেদের রাজপ্রাসাদ তৈরি করে। শীতের সময় নানান ধরনের অতিথি পাখি আসে এখানে, যাদের কল-কাকলিতে মুখরিত থাকে এই বাগানের পরিবেশ। নদীতে অসংখ্য পাখির জলকেলিতে যেন প্রকৃতির একটি চমকপ্রদ দিক ফুটে ওঠে। যা পর্যটকদের মুগ্ধ করে। পীরগঞ্জ থেকে সাড়ে তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে শালবনটির অবস্থান। পীরগঞ্জ বন বিটের আওতায় বাঁশগাড়া ও সাগুনী মৌজার ১৪৯ একর এলাকাজুড়ে সাগুনী শালবন।পীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) দপ্তর সূত্রে জানা গেছে, খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি নদে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারের অর্থায়নে এলজিইডির মাধ্যমে ২০১০-১১ অর্থবছরে আট কোটি ১৮ লাখ ৬২ হাজার ৪০৯ টাকার চুক্তি মূল্যে সাগুনী সড়ক সেতুর পাশে টাঙ্গন নদের ওপর ৯০ মিটার দীর্ঘ রাবার ড্যামের অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031