সিরিয়ায় আসাদপন্থী বন্দুকধারীদের হামলায় ১৬ নিরাপত্তা সদস্য নিহত

এইচ এম এরশাদ : সিরিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের একাধিক হামলায় অন্তত ১৬ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার সংঘটিত এই হামলাগুলো দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা পরিচালিত হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মানবাধিকার সংস্থাটির তথ্য অনুযায়ী, লাতাকিয়া প্রদেশের (জাবলা) শহর এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একাধিক হামলা ও প্রতিহত অভিযান চালানো হয়। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে, যা গত ডিসেম্বর মাসে আসাদ সরকার পতনের পর থেকে নতুন সরকারের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ আক্রমণ। উল্লেখ্য, এই অঞ্চলটি মূলত আলাওয়ি সম্প্রদায়ের অধ্যুষিত, যা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের নিজ সম্প্রদায়। সাম্প্রতিক সময়ে এই এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে এবং নতুন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতার মাত্রা বেড়েই চলেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031