ব্রেকিং নিউজ
আলমডাঙ্গায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

 তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাঠ দিবস-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হাসান ওয়ারিফুল কবির।

 

প্রধান অতিথির বক্তব্যে হাসান ওয়ারিফুল কবির বলেন, “আমরা পরীক্ষামূলকভাবে সরিষার তেল উৎপাদনে সফল হয়েছি। খাঁটি তেল নিশ্চিত করতে ও ভেজাল এড়াতে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল ব্যবহারের পরামর্শ দিচ্ছি। বর্তমানে এক কেজি সয়াবিন তেল উৎপাদনে প্রায় ৩০০ টাকা খরচ হয়, যা ব্যয়বহুল। তাই আমরা সারা দেশে সরিষার চাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছি, যেখানে আলমডাঙ্গা অন্যতম এলাকা।”

 

বিশেষ অতিথিদের বক্তব্য

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

 

কৃষ্ণ রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

কৃষিবিদ দেবাশীষ কুমার দাস, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), চুয়াডাঙ্গা।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন। সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার জাইদুল ইসলাম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান ও সাইফুল্লাহ মাহমুদ, উপ-সহকারী কৃষি অফিসার আহসানুল হক আহসান, আশরাফুল আলম, আব্দুস সামাদ, এবিএম মমিন অর রশিদ, আব্দুস সামাদ মন্টু, অঞ্জিরা খাতুন, মুরতুজা জামান প্রমুখ। এছাড়া স্থানীয় কৃষক মনিরুজ্জামান, আশরাফুল, হুমায়ুনসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

সরিষা থেকে তেল উৎপাদনের প্রশিক্ষণ

সভা শেষে উপস্থিত কৃষকদের অটোমেটিক সরিষা ভাঙানোর মেশিনের মাধ্যমে তেল তৈরি করার পদ্ধতি শেখানো হয়। এ সময় কৃষকদের সরিষা চাষ ও তেল উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ প্রদান করা হয়।

 

সর্বশেষ খবর