ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে শরীফুজ্জামান শরীফ

 

 চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (সোমবার ৬ই মার্চ ২০২৫ তারিখ:) ভাংবাড়ীয়া ঈদগাহ ময়দানে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। সভাপতিত্ব করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।

 

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, “সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তাই নেতাকর্মীদের এই ৩১ দফার গুরুত্ব জনগণের কাছে তুলে ধরতে হবে।”

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, উপজেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজা

ত করা হয়।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031