ব্রেকিং নিউজ
গাজীপুরে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

সুব্রত চন্দ্র দাস : বিশ্ব শান্তি, মানবকল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন বাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, ছোট কয়ের পূর্বপাড়া শ্রীশ্রী বনদুর্গা মায়ের আশ্রম (বুড়াঠানতলা) প্রাঙ্গণে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। আগামী ৩১ মার্চ সোমবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ১লা এপ্রিল মঙ্গলবার থেকে ৩রা এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান এবং ৪ঠা এপ্রিল শুক্রবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। ৫ই এপ্রিল শনিবার দধি মঙ্গল, জলকেলি, কুঞ্জভঙ্গ এবং মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এই ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। শ্রীশ্রী বনদুর্গা মায়ের আশ্রম (বুড়াঠানতলা) কীর্তন পরিচালনা কমিটির সভাপতি বাবু কিরণ চন্দ্র দাস জানান, সকলের সহযোগিতায় এই গীতা পাঠ, মহানাম যজ্ঞ ও লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “কলি যুগে মুক্তির একমাত্র পথ হরিনাম কীর্তন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করি হাজারো ভক্ত-অনুরাগী দূরদূরান্ত থেকে এসে এই কীর্তন শ্রবণ ও প্রসাদ গ্রহণ করবেন বলে আশাবাদী আয়োজকরা। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র জপের মাধ্যমে ঐশ্বরিক শান্তির সাথে সংযোগ স্থাপন করা সম্ভব এবং এটি মুক্তির পথ সুগম করে।

সর্বশেষ খবর