পুলিশের গুলিতে আহত কৃষকদল নেতা আবদুস সামাদের মৃত্যু, বিএনপি ও কৃষকদলের শোক প্রকাশ

গত ৪ আগস্ট ২০২৪, ছাত্র-জনতার আন্দোলনে কুমিল্লার চান্দিনা বিশ্বরোড এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জাতীয়তাবাদী কৃষকদল-কুমিল্লা উত্তর জেলা শাখার দেবিদ্বার উপজেলার ১৩ নম্বর ধামতি ইউনিয়ন শাখার সহ-সভাপতি আবদুস সামাদ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক শোকবার্তায় তিনি বলেন, “আবদুস সামাদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে বিশ্বাসী এই নেতা কৃষকদলকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ ছিলেন। গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকার্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”

এদিকে, আবদুস সামাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031