নওগাঁয় রাতে অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার

নওগাঁ জেলা পুলিশের অভিযান সফলভাবে চালিয়ে চারজন ডাকাত এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

গ্রেফতারকৃতদের মধ্যে চারজন ডাকাতির মামলায় এবং একজন মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা আহসান রাজ (২২), দেলুয়াবাড়ী গ্রামের মেহেদী হাসান (৩১), নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের বিকাশ পাহান (১৭), দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, গত ২৪ ফেব্রুয়ারি রাতে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজারের মালাধর ব্রিজের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারকে মারধর করে তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাত চক্র। ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা দায়ের করেন। তদন্তের পর, নওগাঁ ডিবি পুলিশের নেতৃত্বে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে ডাকাত দলের সদস্য আহসান রাজকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার আহসান রাজের বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে। এছাড়া, ২০২৪ সালের ৯ অক্টোবর সাপাহার উপজেলার মাইপুর খাড়ী এলাকায় ভটভটি আটকে গরু ব্যবসায়ীদের মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে বিকাশ পাহান ও জয় কুমার নামে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে, নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে আসলাম হোসেন (৬০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগে ৬টি মামলা রয়েছে। এছাড়া, নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী এলাকা থেকে মেহেদী হাসান (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে।এদিকে, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফারজানা হোসেন, নওগাঁ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল মান্নান, এবং নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031