চুয়াডাঙ্গার বি‌ভিন্ন বাজার ও কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্ত‌রের অভিযানে জ‌রিমানা আদায়।

মোঃ মুনাইম হোসেন : আজ ০১ মার্চ ২০২৫ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক পৌরসভা এলাকা বিভিন্ন স্থান (নিচের বাজার, বড় বাজার, টাউন ফুটবল মাঠ ও কলেজ রোড) এলাকায় অভিযান পরিচালিত হয়। বেলা ১০.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত পরিচালিত অভিযানে সেমাই তৈরি কারখানা, পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করায় এর প্রতিষ্ঠান মো: আবুল কালাম আজাদ এর মেসার্স খান ফ্লাওয়ার মিলস (১৫,০০০)- এবং ফলের দোকানে মূল্য তালিকা না প্রদর্শন করার কারণে গৌতমের মেসার্স গৌতম স্টোরকে (১০০০)-ও হাসিবের। ফলের দোকান কে (১০০০) মূল্য তালিকা না প্রদর্শন করা এবং বেশি দামে তেল বিক্রয় করার জন্য মো: চঞ্চল হোসেন এর মেসার্স সেলিম স্টোরকে (১০,০০০)- এবং পণ্যের যথাযথভাবে তথ্য সংযোজন না করা এবং বেশি দামে পণ্য বিক্রয়ের কারণে রশিদুল ইসলামের স্বপ্ন বাজারকে (৩০,০০০)- সহ সর্বমোট (৫৭,০০০)- জরিমানা আরোপ ও আদায় করা হয় । এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মুশফিকুর রহিম, শিক্ষার্থী প্রতিনিধি, জনাব মো: রফিকুল ইসলাম, ক্যাব, সদস্য ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031