পিরোজপুরে জনগণের হাতে আটক ভুয়া পুলিশ

মোঃ নুরুজ্জামান খোকন;নাজিরপুরে জনতার হাতে সাইফুল ইসলাম চান নামে আটক হলেন একজন ভুয়া পুলিশ। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ভুয়া পুলিশ সন্দেহে সাইফুল ইসলাম চাঁন(২৯)নামে একজনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় জনসাধারণ।

২১ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১০টার সময় নাজিরপুর উপজেলার বুইচাকাঠী নামক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান,আটক সাইফুল ইসলাম অনলাইনে এ্যাপাচি ফোরভি নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন ১ লক্ষ ৮০ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর- নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে। অতঃপর সেখান থেকে সাইফুল ইসলাম তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়। পরে সাইফুল ইসলাম সহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে ডাক চিৎকার দিলে স্থানীয়রা সাইফুল ইসলামকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। এসময় বাকি তিনজন পালিয়ে যায়।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন,ভুয়া পুলিশ সন্দেহে স্থানীয়রা সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031