আলমডাঙ্গা সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি পালন

আলমডাঙ্গা সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টায় গ্রীন ক্যাম্পাস,ক্লীন ক্যাম্পাস এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি পালন কর,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা সরকারি কলেজ শাখা।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান, সেক্রেটারি খালিদ আহমেদ, আলমডাঙ্গা পৌর শাখা সভাপতি সাব্বির রহমান,সেক্রেটারি রুহুল আমিনসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলমডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম এর পরিচালনায় উক্ত কর্মসূচির উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মফিজুর রহমান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031