মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন; ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর মণিরামপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মণিরামপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলামের সভাপতিত্বে আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম কুতুবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক হাসান তারিক, মণিরামপুর ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জয়নাল আবেদীন, সাবেক সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইজ্জত আলী,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ক্বারী মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন যুব আন্দোলনের নেতৃবৃন্দ। সম্মেলনে ২০২৩/২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি এস এম কুতুবুদ্দিন। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলার নব গঠিত কমিটির সভাপতি হলেন মাওলানা এমদাদুল ইসলাম, সহ-সভাপতি ডাক্তার আহসান হাবীব, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031