আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির আয়োজনে ক্রিকেট লিগ- উদ্বোধন

আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির আয়োজনে কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ- ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
দুপুর ৩টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে ‘টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জনাব মতিয়ার রহমান (অবঃ ডিজিএম, বাংলাদেশ কৃষি ব্যাংক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহঃ অধ্যাপক শেখ শফিউজ্জামান শফি, ড. মহবুব ইসলাম, মহিতুর রহমান, ফজলুল হক শামীম
(যুগ্ন আহবায়ক, আলমডাঙ্গা নাগরিক কমিটি,
ইকবাল হোসেন, (সভাপতি, আলমডাঙ্গা কলাকেন্দ্র) প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকায় ক্রিড়া প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ ও পরিবর্তন পরিলক্ষিত হয়েছে যা অত্যন্ত ইতিবাচক। তারই ধারাবাহিকতায় কলেজপাড়া কল্যাণ কমিটির এই আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভাল লাগছে। আমি কমিটিকে তাদের এই জাতীয় কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

সম্মানিত অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান বলেন- কলেজপাড়া কল্যাণ কমিটির এই আয়োজনের কথা জেনে এবং আমার ছাত্রদেরকে উৎসাহিত করতে নতুন করে পিস করে দিতে পেরে আনন্দিত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা খন্দকার হাবিবুল করিম চনচল, মফিজ উদ্দিন মাষ্টার, সম্পাদক মীর শফিকুল ইসলাম, সহ-সভাপতি রোকনুজ্জামান ডাবলু, সাংগঠনিক সম্পাদক জুয়েল, ক্রিড়া সম্পাদক ফরহাদুজ্জামান সোহাগ, মানোয়ার হোসেন, হাসিবুল ইসলাম, আব্দুর রশিদ মঞ্জু, হাশেম আলী, সেলিম প্রমূখ।
উপস্থাপনায় ছিল ফাহমিদুর রহমান মুন।
উল্লেখ্য টূর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ২০০০০ টাকা ও রানার্সআপ দল পাবে ১৫০০০টাকা।

কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২৫ আয়োজনে সহযোগিতা করছেন আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও এনজিও সকল আলমডাঙ্গা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031