নওগাঁ বিশ্ববিদ্যালয় এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার  ; অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ নওগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম আমিনুল ইসলাম, মাননীয় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), শিক্ষামন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান অতিথি মহোদয় ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী এর শুভ উদ্বোধন করেন। পরে তিনি উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাছুমা হাবিব, মাননীয় সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল জেলা প্রশাসক, নওগাঁ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031