বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন জিএমপি কমিশনার।

সুরুজ্জামান রাসেল  : অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ মাওলানা সাদ পন্থীদের আয়োজনে ১৪ ফ্রেরুয়ারি শুরু হওয়া তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ড.মোঃ নাজমুল করিম খান পুলিশী নিরাপত্তা ব্যবস্থা এবং ইজতেমা সংশ্লিষ্ট সার্বিক বিষয়াদি সম্পর্কে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে অবহিত করেন। তিনি বিশ্ব ইজতেমা ২০২৫ চলমান পর্বের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন । পুলিশ কমিশনার আরো জানান, নিরাপত্তা বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। ইজতেমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

উক্ত প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031