বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে নিরাপত্তা কাজে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

সুরুজ্জামান রাসেল : অদ্য ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৫ খ্রিঃ মাওলানা সাদ পন্থীদের আয়োজনে ১৪ ফ্রেরুয়ারি শুরু হওয়া তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে শহীদ আহ্সান উল্ল্যাহ্ মাস্টার স্টেডিয়ামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ড.মোঃ নাজমুল করিম খান মহোদয়ের সভাপতিত্বে নির্দেশনামূলক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এ জিএমপির মান্যবর কমিশনার বিশ্ব ইজতেমা ২০২৫ এর নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত সকল সদস্যবৃন্দকে করণীয় ও বর্জনীয় সম্পর্কে অবহিত করে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রত্যেককে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন। উক্ত ব্রিফিং এ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, উপ পুলিশ কমিশনারবৃন্দ ও বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031